তৃতীয় স্থানেই থাকল নারী কাবাডি দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান বিচ গেমস কাবাডির নিয়মানুযায়ী সেমিতে উঠলেই মিলবে ব্রোঞ্জ পদক। সে হিসাবে গত পরশু চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের পরপরই এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক পুনরুদ্ধার হয় বাংলাদেশ নারী কাবাডি দলের। তবে কাল গ্রুপ সেরার লড়াইয়ে যদি বাংলাদেশ হারাতে পারত নেপালকে তাহলে সেমিতে অপর গ্রুপের দুর্বল দলকে পাওয়া যেত। কিন্তু তুমুল লড়াইয়ের পর নেপালের কাছে দুই পয়েন্টের ব্যবধানে হেরে যায় শ্রাবণী, বৃষ্টি, খাদিজা ও স্মৃতি আক্তাররা। ৩৮-৩৬ পয়েন্টে ম্যাচটি জিতে নেয় নেপাল। ফলে সেমিতে ভারতকে পায় বাংলাদেশ। এতে ভারতের বিপক্ষে জেতা সম্ভব হয়নি। ভারতের কাছে হার ৩১-৫০ পয়েন্টে। সেমিতে হারলেও র‌্যাংকিং অনুযায়ী তৃতীয় স্থানেই থাকল বাংলাদেশ। উল্লেখ্য, গত নারী বিশ^কাপ থেকেই বাংলাদেশ তিন নম্বরে অবস্থান করছে। গতকাল দুই হারের পরও ২০১২ সালের পর ফের পদকের দেখা পেল নারী দল। তাদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।