বার্সার সাথে নতুন চুক্তিতে সম্মত ফ্লিক

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার সাথে আগামী বছর জুনে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কোচ হ্যান্সি ফ্লিকের। তবে ক্লাব কর্তৃপক্ষ তাকে আরো কয়েক বছরের জন্য রাখতে চায়। ক্লাবের চাওয়ায় এবার চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন ৬১ বছর বয়সী জার্মানের এই কোচ। স্পেনের জনপ্রিয় ক্রীড়া সংবাদবাদপত্র দৈনিক মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছেন ফ্লিক। আরো এক বছর সেটি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

২০২৪ সালের গ্রীষ্মে কোচ হিসেবে বার্সায় যোগ দেন ফ্লিক। ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জেতে বার্সা, লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি ঘরে তোলে তারা।