ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
Printed Edition
ময়মনসিংহ অফিস
চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্র চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বিরোধী অভিযানে প্রায় ৩৩০ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন ঘটনায় ১৪০ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫টি অবৈধ অস্ত্র, ১০৯ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ। তিনি জানান, ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত সরাইল রিজিয়নের অধীন ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল ও কুমিল্লা সেক্টরের এক হাজার ২০৪ কিলোমিটার সীমান্তজুড়ে পরিচালিত অভিযানে ৩০৯ কোটি ২১ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য এবং ২১ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।