নির্বাচনী টকশোতে প্রশ্নকারীকে জুতা প্রদর্শন চেয়ার ছোড়াছুড়ি

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী টকশোর স্যুটিংয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে পূর্বের রাজনীতি নিয়ে প্রশ্ন করার ঘটনা থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশ্নকারী তেজগাঁও কলেজের ওই শিার্থীকে একপর্যায়ে চরমোনাইয়ের এক সমর্থক জুতা প্রদর্শন করেন বলে অভিযোগ উঠে।

এ ঘটনাকে কেন্দ্র করেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় রূপ নেয়। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজ টেলিভিশনের নির্বাচনী টকশো সেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্টার নিউজের প্রতিবেদক ফারাবি হাফিজের উপস্থাপনায় লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও দলীয় প্রার্থী নাজমুল হাসান পাটওয়ারী এবং ইসলামী আন্দোলনের জেলা কমিটির সহ-সভাপতি ও দলীয় প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে নিয়ে এই টকশোর আয়োজন করা হয়।

প্রত্যদর্শী ও উপস্থিত রাজনৈতিক নেতাকর্মীরা জানায়, ঘটনার সময় তেজগাঁও কলেজের এক শিার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির পাটওয়ারীকে বিগত দিনে জাতীয় পার্টির রাজনীতি সাথে জড়িত থাকার বিষয় নিয়ে প্রশ্ন করে। এ সময় জাকির জানান যে, যদি জাতীয় পার্টির সদস্য ফরমও তার নামে থাকে তাহলে তিনি আর রাজনীতি করবেন না।

এর মধ্যেই ইসলামী আন্দোলনের (চরমোনাই) এক সমর্থক প্তি হয়ে ওই শিার্থী বা অন্য কারো উদ্দেশ্যে জুতা প্রদর্শন করে। এ নিয়ে উত্তেজনা শুরু হয়। এপরই বিএনপির লোকজনও প্তি হয়ে উঠে। পরে দুইপরে মধ্যে উত্তেজনা, হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়িরও ঘটনা ঘটেছে।

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রশ্নটি পরিকল্পিত ছিল। এর প্রেেিত যে ঘটনা ঘটেছে তাও কাম্য নয়। এখানে আমাদের দলের কেউ যদি দায়ী থাকে, আমরা সে ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেবো। পরবর্তীতে চেয়ার ছোড়াছুড়ি ও আমাদের কর্মীদের গায়ে হাত তোলা হবে কেন। পেশিশক্তি দেখানোর বহিঃপ্রকাশ নিয়ে আমরা শঙ্কিত।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি প্রশ্নকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। পরে তা সমাধানও হয়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।