বাড়ি ফিরতে চাই : সামি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ভারতের বিপে পরাজিত হয়ে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার চার দিন পরও দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। ইরান-ইসরাইল সঙ্ঘাতের জেরে পশ্চিম এশিয়ার আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকায় কলকাতায় আটকে রয়েছে ক্যারিবীয় দল।
দলের প্রধান কোচ ড্যারেন স্যামি এক্সে হতাশা প্রকাশ করে লিখেন, ‘আমি শুধু বাড়ি ফিরতে চাই।’ পরবর্তী এক বার্তায় তিনি বলেন, ‘কমপে একটি হালনাগাদ খবর দিন। কিছু তো বলুন। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? ইতোমধ্যে পাঁচ দিন হয়ে গেছে।’
ক্রিকইনফোর তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি শুরুতে ওয়েস্ট ইন্ডিজ দলকে জানায়, তাদের লন্ডনে একটি চার্টার্ড বিমানে পাঠিয়ে সেখান থেকে ক্যারিবীয় অঞ্চলে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারত ছাড়ার সম্ভাবনার কথা বলা হলেও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এ দিকে কিছুটা স্বস্তির খবর পেয়েছে জিম্বাবুয়ে দল। নতুন ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী দলের প্রথম অংশ দিল্লি থেকে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছে। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক যাতায়াতসংক্রান্ত বিঘœতার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বিকল্প ব্যবস্থা করায় দলটি ধাপে ধাপে হারারে ফিরবে।
আগের সূচি অনুযায়ী জিম্বাবুয়ের দুবাই হয়ে ফেরার কথা থাকলেও এখন তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা হয়ে দেশে ফিরছে। উড়োজাহাজের প্রাপ্যতা ও নতুন রুটের কারণে দলটিকে ভাগে ভাগে পাঠানো হচ্ছে।