রেড ক্রিসেন্ট
নড়াইল ইউনিটের সহসভাপতি জাহিদুর সম্পাদক মাহবুব
Printed Edition
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে বিএনপির পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে। জামায়াতে ইসলামীর পুরো প্যানেল পরাজিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১৩৭ জন ভোটারের মধ্যে ৮৪২ জন তাদের ভোট দেন।
২০২৬-২০২৮ মেয়াদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এম জাহিদুর রহমান মিলন। তিনি পেয়েছেন ৫৩৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতে নায়েবে আমির জাকির হোসেন বিশ^াস পেয়েছেন ২৬৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে এস এম মাহবুব মুর্শেদ জাপল পেয়েছেন ৬০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন পেয়েছেন ২১৯ ভোট।
এ ছাড়া সদস্য পদে নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মধুমিতা সুলতানা, নড়াইল পৌর বিএনপির সহসভাপতি খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন এবং আহসান হাবীব মোল্যা বিজয়ী হয়েছেন।