চিলির প্রেসিডেন্ট নির্বাচনে হোসে আন্তোনিও এগিয়ে

Printed Edition

রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচনের ফলাফল দেশটিকে সামরিক শাসন-পরবর্তী সময়ে সবচেয়ে বড় ডানপন্থী রাজনৈতিক পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে।

১৯৯০ সালে অগুস্তো পিনোশের সামরিক একনায়কতন্ত্রের অবসানের পর থেকে চিলি ধীরে ধীরে গণতান্ত্রিক পথে এগিয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অপরাধ, অভিবাসন ও অর্থনৈতিক সঙ্কট নিয়ে জনঅসন্তোষ বাড়তে থাকায় ডানপন্থী রাজনীতির প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে।

প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী হোসে আন্তোনিও কাস্ট, যিনি কঠোর আইন-শৃঙ্খলা নীতি ও অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন। অপরদিকে বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারা সামাজিক ন্যায়বিচার ও কল্যাণমূলক নীতিকে সামনে রেখে প্রচারণা চালিয়েছেন।