গফরগাঁওয়ে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition
bangla-5
ময়মনসিংহ-১০ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করছেন মাওলানা ইলিয়াস আহমদ: নয়া দিগন্ত

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ -১০ (গফরগাঁও-পাগলা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এন এম আব্দুল্লাহ-আল মামুনের কাছ থেকে এ মনোনয়ন ফরমটি সংগ্রহ করা হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহ- সমাজ কল্যাণ সম্পাদক মো: আব্দুল্লাহ মিয়া ও ছাত্র মজলিসের গফরগাঁও শাখার সাবেক সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।