নিয়োগের ৪ মাসের মাথায় দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
একযোগে পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। গত বছরের নভেম্বর মাসে এই জেলাপ্রশাসকদের পদায়ন করা হয়েছিল। মাত্র চার মাসের মাথায় এই কর্মকর্তাদের প্রহ্যাহার করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, নি¤œবর্ণিত কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
তারা হলেন- গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: ইকবাল হোসেন, নেত্রকোনার জেলা প্রশাসক মো: সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের মো: শাহাদাত হোসেন মাসুদ।
তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত
করা হয়েছে জানিয়ে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।