মিরসরাইয়ে ধান কেটে দিলো কৃষকদল
Printed Edition
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা। গতকাল উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় কৃষকদের সহায়তায় এ কর্মসূচি আয়োজন করা হয়। দীর্ঘ দিন ধরে নানান সঙ্কটে থাকা কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং শ্রমিক সঙ্কট মোকাবেলায় এ কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: আশরাফ উদ্দিন। গতকাল সকালে ধানক্ষেতে পৌঁছে তিনি কৃষকদের ধান কাটায় অংশ নেন।
ধান কাটা উৎসবে আরো অংশ নেন- মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: সাহেদ আহসান, সহসভাপতি মো: নুরুন্নবী, রাকিবুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মামুন সোহেন, সহ-প্রচার এমরান উদ্দিন, মো: মুসা, দফতর সম্পাদক শাখাওয়াত, সদস্য শাখাওয়াত হোসেন শাকিল, সদস্য ফারহান শাকিব প্রমুখ।
স্থানীয় কৃষক খোরশেদ আলম জানান, শ্রমিক সঙ্কটে অনেকেই ধান কাটার চিন্তায় দুশ্চিন্তায় ছিলেন। কৃষকদলের এ উদ্যোগ সময়োপযোগী হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তারা আমার ২০ শতক ধান কেটে দিয়েছেন। সবমিলে আজ তারা ৪০ শতক জমির ধান কেটেছেন।