সুষ্ঠু নির্বাচন নিয়ে সিরাজগঞ্জে সুজনের গোলটেবিল বৈঠক
Printed Edition
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক ভাবনা নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের ডব্লিউএফ রেস্টুরেন্টে সুজন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান। বৈঠকের শুরুতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে লিখিত ধারণাপত্র উপস্থাপন করা হয়।
আলোচনায় অংশ নেন- সহসভাপতি আনোয়ার হোসেনসহ সুজনের সদস্য ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, আবু জাফর খান, মোস্তাক আহমেদ নওশাদ, মাসুদা খাতুন, ইমরান মুরাদ, গোলাম কিবরিয়া, শরীফ আহমেদ, দিল মোহাম্মদ শাহেদুল হক, আরবী ইসলাম, ডা. সাজেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল বাতেন ভূঁইয়া, সেলিম রেজাসহ অনেকে।
বক্তারা বলেন, সুশাসন, গণতন্ত্র ও টেকসই উন্নয়নের জন্য সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অপরিহার্য। তারা নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।