মাসুমুর রহমান খলিলীর মায়ের দাফন সম্পন্ন
জানাজায় শোকাহত মানুষের ঢল
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
সাতকানিয়ার কৃতী সন্তান, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস কাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুমুর রহমান খলিলীর মা বেগম মোমেনা খাতুনকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সোনাকানিয়া চান্দগাজী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার ছেলে ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার মামুনুর রহমান খলিলী।
জানাজা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমার ছেলে নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য ডা: সিদ্দিকুর রহমান, নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনির হোসেন, এইচ আর অ্যান্ড এডমিনের ম্যানেজার মুহাম্মদ আজহারুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরো প্রধান নূরুল মোস্তফা কাজী প্রমুখ। এ ছাড়া মরহুমার আত্মীয়স্বজন, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় শত শত মানুষ জানাজায় অংশ নেন।
সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন মহলের শোক
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মাসুমুর রহমান খলিলীর মা বেগম মোমেনা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন মহল ও বিশিষ্ট ব্যক্তিরা। বিবৃতিতে তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম রাহী সিআইপি, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, সাতকানিয়া প্রেস কাবের আহ্বায়ক শহিদুল ইসলাম বাবর, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সদস্যসচিব হুরুনুর রশিদ, লোহাগাড়া প্রেস কাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসাইন মেহেদী, সেক্রেটারি জাহেদুল ইসলাম, আইবিডব্লিøউএফ লোহাগাড়া শাখার সভাপতি ফজলুল হক আজাদ, সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সিকদার প্রমুখ।