আমরা চাই না অশুভ সরকার আসুক : ড. এম ওসমান

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও চারদলীয় জোট সরকারের সাবেক শিামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, আমাদের দেশে যে সঙ্কটগুলো রয়েছে সেই সঙ্কটগুলো সম্পর্কে আপনারা অবহিত রয়েছেন। এই মুহূর্তে জনগণের ঐক্য অত্যন্ত প্রয়োজন। জনগণের ঐক্য এই কারণে প্রয়োজন যে, আমরা চাই না আরেকটি অশুভ সরকার এ দেশে আসুক। এটা আমরা কেউ চাই না এবং সেটি করার জন্য যা প্রয়োজন সেটি হলো, সর্বস্তরের ঐক্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, ছাত্র-শিকদের মধ্যে ঐক্য, আমজনতার মাঝখানে ঐক্য।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে জেলা বিএনপি আয়োজিত তারেক রহমানের নির্বাচনী জনসভা উপলে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচ) আসনের বিএনপি প্রার্থী শরিফুল আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেগম জিয়ার উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের প্রার্থী মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।