চুয়েট স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, আগামীর বাংলাদেশ গড়বে আজকের তরুণ প্রজন্ম। তরুণরা আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে এবং বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমর্যাদা আরো উজ্জ্বল করবে। নিয়ম মেনে চলা, সময়ানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণের মতো গুণগুলোই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষে পরিণত করবে।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ‘বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার। উপস্থিত ছিলেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছা: ফারজানা রহমান জুথী, সহকারী প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হালিমা খানম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আজিজুল হক, মো: ফিরোজ আলম, রফিকুল ইসলাম এবং সুলতানা আরা বেগম। বিজ্ঞপ্তি।