চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারে মজুদ করা ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার

Printed Edition
Back-2
চট্টগ্রামের সদরঘাট এলাকায় ট্যাংকার জাহাজে অবৈধ মজুদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দর কর্তৃপ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সদরঘাট এলাকায় একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বন্দর কর্তৃপরে সচিব সৈয়দ রেফায়েত হামিম নয়া দিগন্তকে এ তথ্য জানান। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া দিন বলেও তিনি জানান।

রাজধানীতে র‌্যাবের অভিযানে ২৯৬ লিটার তেল জব্দ

এ দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: শামসুল ইসলাম জানান, গতকাল প্রতিষ্ঠান দু’টি থেকে ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল মজুদ অবস্থায় জব্দ করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠান দু’টির মালিকদেরকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও মৌখিকভাবে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেন।