বড়দিন-ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলে রাজধানীর প্রতিটি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বরাবরের মতো এবারের নিরাপত্তাব্যবস্থায় থাকছে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্য। গুজব প্রতিরোধ করতে সাইবার নিরাপত্তায়ও জোর দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সভায় ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী এসব কথা বলেন। তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার ঘেরাটোপে যেন সর্বসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বড়দিন যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় সে ল্েয পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। ঢাকা মহানগরীতে ৭৩টি চার্চে বড়দিন উপলে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবেন খ্রিষ্টান ধর্মানুসারীরা। এ উপলে যেকোনো গুজব, অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরো বলেন, সামনে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে থার্টিফার্স্ট নাইট ঘিরে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ছাড়া মোটরকার রেসিং থেকে বিরত থাকার জন্য তিনি নগরবাসীকে অনুরোধ জানান। থার্টিফার্স্ট নাইটে কেউ মোটর রেসিং করলে তাদের গাড়ি জব্দ করা হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সরওয়ার বলেন, থার্টিফার্স্ট নাইট উপলে যেকোনো অনুষ্ঠানের জন্য পূর্বানুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান করা যাবে না। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো: নজরুল ইসলাম বলেন, থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা নিয়ে কোনো রকম শৈথিল্য প্রদর্শন করা যাবে না। পটকা ও বিস্ফোরক ক্রয় বিক্রয় যেন বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম বিপিএম থার্টিফার্স্ট নাইট উপলে কোনো রকম আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। ওই সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো: মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আনিছুর রহমান, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ ডিএমপির যুগ্ম কমিশনারগণ, উপপুলিশ কমিশনারগণ ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।