ইসলামী ব্যাংক বনানী শাখা স্থানান্তর
Printed Edition
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বনানী শাখা সেঞ্চুরি ট্রেড সেন্টার, হোল্ডিং নং-২৩, সড়ক নং-১৭, বনানী, ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মজনুজ্জামান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রার প্রফেসর মো: শাহজাহান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বনানী সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মো: আবুল কালাম আজাদ এবং স্বাগত বক্তব্য দেন বনানী শাখাপ্রধান মো: হাবিবুর রহমান। এ সময় গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।