বগুড়া-১ আসনে বিএনপির পরিবর্তিত নতুন প্রার্থী জাকির
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামকে পরিবর্তন করে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। রোববার রাতে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন এ পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন।
ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কাজী রফিকুল ইসলামের সমর্থকদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। অপর দিকে জাকিরের সমর্থকরা আনন্দ উল্লাস প্রকাশ করেন। এ আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ (অব:) শাহাবুদ্দিন।