ড. খন্দকার মারুফ হোসেনের দাউদকান্দিতে শ্মশান কালীপূজা পরিদর্শন
Printed Edition
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন শনিবার দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সিদ্ধেশ্বরী শ্মশানে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় শ্মশান কালীপূজা পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ ধর্মীয় আয়োজনের প্রশংসা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্যসচিব কাউসার আলম সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।