মানারাত ইউনিভার্সিটিতে ঈদ পুনর্মিলনী ও অ্যাকাডেমিক সেমিনার

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অ্যাকাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গুলশানে বিশ্ববিদ্যালয়ের কর্ডোভা সেমিনার হলে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রীতি সমাবেশ, সৌহার্দ্যপূর্ণ আড্ডা, আপ্যায়ন এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান তাসমিয়া মোসলেহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান এবং এমআইইউ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কনভেনর জহীন মাহবুব। বিজ্ঞপ্তি।