বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : মঈন খান

Printed Edition

রায়পুরা ( নরসিংদী) সংবাদদাতা

নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আগামীতে বিএনপি সরকার গঠন করবে আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই বলছি ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে অংশগ্রহণ করুন। সোমবার বিকেলে উপজেলার সেরাজনগর এম এ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠন আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।