দাগনভুঞায় নিহত সুমিতের পরিবারের পাশে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিক

Printed Edition
bangla-2
দাগনভুঞায় নিহত সুমিত দাসের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন ফখরুদ্দিন মানিক : নয়া দিগন্ত

দাগনভুঞা (ফেনী) সংবাদদাতা

ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত সুমিত দাসের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক। মঙ্গলবার সকালে ডা: মানিক সুমিতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। ডা: ফখরুদ্দিন মানিক বলেন, সুমিত দাসের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একটি নিরপরাধ প্রাণ এভাবে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। অপরাধী যে-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, মাতুভুঞা ইউনিয়ন আমির মাওলানা নুরুল আমীন প্রমুখ।