টঙ্গীতে সিদ্দিকুরের হত্যাকারী গ্রেফতার

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর কিপার মো: সিদ্দিকুর রহমান (৫৬) হত্যার ঘটনায় মূল আসামি ইমরানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১ এবং জিএমপি টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কুখ্যাত মাদক স্পট মাজার বস্তি থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান রাতে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।