বাংলাদেশকে জিততে দিলো না ভারত
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পুরুষ সাফ ফুটসালের উদ্বোধনী ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। থাইল্যান্ডে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচ শেষে ৪-৪-এ মাঠ ছাড়ে বাংলাদেশ ও ভারত। তবে খেলায় লাল-সবুজরা দফায় দফায় লিড নিয়েও জিততে পারেনি। খেলার ৯ মিনিট বয়সে মঈন আহমেদের গোলে এগিয়ে যায় খোদা রাহমির দল। অবশ্য ১২ মিনিটে ভারত সমতা আনে। ১৬ মিনিটে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান গোল করলে ফের লিড। যদিও প্রথমার্ধে এই অগ্রযাত্রা অব্যাহত থাকেনি। বিরতির ঠিক আগে স্কোর ২-২ করে ফেলে। দ্বিতীয়ার্ধে আবার গোল করেন মঈন ও রাহবার। তবে এরপরও জেতা হয়নি। ২-৪ গোলে পিছিয়ে থেকেও খেলা ৪-৪ গোলে ড্র করে ভারত। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
এ দিকে নারী সাফ ফুটসাল আজ শুরু হচ্ছে। বাংলাদেশ সময় বেলা ১টায় সাবিনা খাতুনদের প্রতিপক্ষ ভারত।