সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ফ্যাকাল্টি রিসার্চ ডে’ অনুষ্ঠিত

Printed Edition
artho-2
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘ফ্যাকাল্টি রিসার্চ ডে’ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) গত, ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে “ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬” আয়োজন করে। একটি শক্তিশালী ও টেকসই গবেষণার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজনে ২০২৫ সালে শিক্ষকদের গবেষণায় অবদান এবং উচ্চমানের প্রকাশনাগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং বিআইডিএস মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। সমাপনী বক্তব্য প্রদান করেন আইআরটি পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর। বিজ্ঞপ্তি।