নিরপেক্ষ ভোটে বিজয়ী হতে চাই : মাওলানা আকরাম আলী

Printed Edition

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো: আকরাম আলী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী হতে চাই। আমরা প্রত্যেকেই ইসলামের সৈন্য। দল বে-দলসহ আমরা সবাই ইসলামের সৈন্য। আমরা মুসলমান, আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই। এতদিন পারিনি এবার সুযোগ আসছে এই সুযোগের সদ্ব্যবহার আমরা করব। গত বৃহস্পতিবার বাদ মাগরিব সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া খেলার মাঠে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের প্রার্থীদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদপুর-২ আসনের ইসলামী ও সমমনা ৮ দলীয় লিয়াজোঁ কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে ও মো: এজাজুল হকের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো: জামাল উদ্দিন প্রমুখ।