এক্সিম ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধারবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

Printed Edition
artho-1
এক্সিম ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধারবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষ্যে ঢাকার গুরুত্বপূর্ণ ১০টি শাখাকে নিয়ে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল শনিবার একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: শওকাতুল আলম। এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), উপ ব্যবস্থাপনা পরিচালক ও বিনিয়োগ পুনরুদ্ধার বিভাগের গ্রধান মাকসুদা খানম, উপ ব্যবস্থাপনা পরিচালক মো: মইদুল ইসলাম, ঢাকার ১০টি শাখার শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিনিয়োগ পুনরুদ্ধার বিভাগের ঊর্ধ্বতন নির্বাহীরা। সভায় এক্সিম ব্যাংকের প্রশাসক মো: শওকাতুল আলম বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে আরো জোরদার ও গতিশীল করার জন্য শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।