হাদিসের কথা

অহঙ্কার ছাড়া জামা ঝুলিয়ে পরা

Printed Edition
islam
অহঙ্কার ছাড়া জামা ঝুলিয়ে পরা

ইবনে উমার রা: থেকে বর্ণিত- নবী সা: বলেছেন, ‘যে ব্যক্তি অহঙ্কারের সাথে নিজের পোশাক মাটিতে ছেঁচড়ে চলবে, আল্লাহ তার প্রতি কিয়ামতের দিন (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না।’ আবু বকর রা: বললেন, ‘হে আল্লাহর রাসূল! খেয়াল না করলে আমার লুঙ্গি ঢিলে হয়ে নেমে যায়।’ রাসূলুল্লাহ সা: বললেন, ‘তুমি তাদের শ্রেণিভুক্ত নও, যারা তা অহঙ্কারবশত করে থাকে।’

-বুখারি-৩৬৬৫, মুসলিম-২০৮৫, তিরমিজি-১৭৩০, নাসায়ি-৫৩২৭, আবু দাউদ-৪০৮৫, ইবনে মাজাহ-৩৫৬৯, আহমাদ-৪৪৭৫