বাউফলে গর্ভবতী নারীর ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

Printed Edition

বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে নির্বাচনী মিছিলে হামলা, গর্ভবতী নারীর পেটে লাথি ও নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। সোমবার সকালে বাউফল উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলে স্থানীয় হাজারো নারী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল সরকারি কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মা-বোনদের সম্মান নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। বিজ্ঞপ্তি।