কিশোরগঞ্জের ৬টি আসনের ৫টিতে বিএনপি ও ১টিতে বিদ্রোহী বিজয়ী

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী প্রার্থীদের মধ্যে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মাজহারুল ইসলাম পেয়েছেন ১,২৪,০৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়াতুল্লাহ হাদী পেয়েছেন ১,০১,১৩২ ভোট। কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মো: জালাল উদ্দীন (আইনজীবী) পেয়েছেন ১,৪৩,৬৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো: শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১,২০,৯৭৫ ভোট।

কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক পেয়েছেন ১,১২,৪৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা: জেহাদ খান পেয়েছেন ১,০২,৪৭৬ ভোট। কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১,৩২,৪৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সাবেক কেন্দ্রীয় শিবির নেতা অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৭ হাজার ৮২৯ ভোট।

কিশোরগঞ্জ-৫ আসনে হাঁস প্রতীকের স্বতন্ত্র (বিএনপির-বিদ্রোহী) প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল বিজয়ী হন। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ৪৫০ ভোট। কিশোরগঞ্জ-৬ আসনে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম। তিনি পেয়েছেন ১,৮৭,১৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।