হেলথ টিপস
রমজানে মুখের যত্ন
Printed Edition
রমজানে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়। যেহেতু খাওয়া শেষ হয় সাহরির মাধ্যমে, তাই সাহরির পর অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে। ইফতারের পর একবার দাঁত ব্রাশ করা ভালো।
ইফতার বা সাহরির সময় মিষ্টি খাবার যেমন জিলাপি, রসগোল্লা, রসমালাই বা চিনিমিশ্রিত শরবত খাওয়া হয়; তাই অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে, নয়তো মিষ্টির শর্করাজাতীয় উপাদান দাঁতের এনামেলকে য় করতে পারে।
রোজার সময় অভুক্ত থাকার কারণে মুখে অনেক সময় দুর্গন্ধ হয়। ইফতারে ভাজাপোড়া খাবারের সাথে অনেকেই পেঁয়াজ, রসুনও অধিক পরিমাণে খেয়ে থাকেন। এই খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। আর অভ্যাস করতে হবে টাটকা ফল ও সালাদজাতীয় খাবার খাওয়ার।
সাহরির পর কুলকুচি করে নিয়ে ডেন্টাল ফসের সাহায্যে প্রতিটি দাঁতের মধ্যবর্তী অংশ থেকে সূক্ষ্ম খাদ্যকণা বের করে আনতে হবে। দাঁত ব্রাশ ছাড়াও প্রতিদিন দু’বেলা দাঁত ব্রাশের পর জিবছুলার সাহায্যে জিব পরিষ্কার করা প্রয়োজন। ফুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ৩-৪ মিনিট ব্রাশের সাহায্যে সব দাঁতকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে।
ভিটামিন স্বল্পতার কারণে (বিশেষত ভিটামিন সি) মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এ কারণে রোজার সময় ইফতারে প্রচুর ভিটামিন ‘সি’-সমৃদ্ধ খাবার যেমন লেবুর শরবত, জাম্বুরা, কমলালেবু, কামরাঙা, আমড়া, মাল্টা, আমলকী, আনারস খেতে হবে। এর সাথে গাজর, শসা, টমেটো, লেটুসপাতা ইত্যাদির সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। ইন্টারনেট।