নির্বাচন ও গণভোটের তথ্যসেবা দেবে জাতীয় হেল্পলাইন ৩৩৩

Printed Edition

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নাগরিকদের জন্য নির্ভরযোগ্য, সময়োপযোগী ও সহজপ্রাপ্য তথ্যসেবা নিশ্চিত করতে জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর মাধ্যমে তথ্য ও সেবা প্রদান কার্যক্রমবিষয়ক একটি কর্মশালা গতকাল এটুআই কার্যালয়, আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এর ফলে নাগরিকরা জাতীয় হেল্পলাইন-৩৩৩ নম্বরে কল করে আইভিআর মেনুতে ৯ চেপে নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

এই সেবার আওতায় ভোটার তার নিজের তথ্য, ভোট প্রদানের নিয়ম ও প্রক্রিয়া, ভোটকেন্দ্রের অবস্থান এবং তা খোঁজার উপায়, প্রার্থী ও তার পক্ষে প্রচারণায় অংশগ্রহণকারীদের আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদান সংক্রান্ত তথ্য, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা ও সেবা, কোনো এলাকায় জরুরি অবস্থা বা বিশেষ নির্দেশনা জারি আছে কি না, এসবসহ জরুরি সহায়তা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর পাওয়া যাবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপ ‘চড়ংঃধষ ঠড়ঃব ইউ’ এবং ঝসধৎঃ ঊষবপঃরড়হ গধহধমবসবহঃ ইউ সম্পর্কে তথ্য প্রদান এই সেবার অন্তর্ভুক্ত থাকবে।

কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, এটুআইর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহা: আব্দুর রফিক, এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো: রশিদুল মান্নাফ কবীর, ইসির যুগ্মসচিব মো: আব্দুল হালিম খান এবং এটুআই’র হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম।

এ ছাড়াও কর্মশালায় ইসি ও এটুআই’র সংশ্লিষ্ট কর্মকর্তারা জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর এজেন্টদের প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

নির্বাচনকালীন তথ্যসেবার গুরুত্ব তুলে ধরে কে এম আলী নেওয়াজ বলেন, ‘নির্বাচন ও গণভোটের সময় নাগরিকদের জিজ্ঞাসা সাধারণত সময়-নির্ভর, প্রোপটভিত্তিক ও সংবেদনশীল হয়ে থাকে। তাই শুধু তথ্য থাকা যথেষ্ট নয়; যাচাইকৃত উৎসের ভিত্তিতে একই মানদণ্ডে নির্ভুল ও হালনাগাদ তথ্য উপস্থাপনের সমতা এজেন্টদের থাকতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য নাগরিক আস্থা ক্ষুণœ করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ইসি ও জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর দায়িত্ব সুস্পষ্ট রেখে সমন্বিতভাবে কাজ করা জরুরি।’ বিজ্ঞপ্তি।