জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার বেলা ১টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, এবার ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। এসব শিক্ষার্থীর ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ডভিত্তিক এ বৃত্তি বণ্টন করা হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে বৃত্তিসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সেই সভায়ই বিষয়টি চূড়ান্ত হয়। কর্মকর্তারা জানান, বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এ বৃত্তি দেয়া হচ্ছে। উপজেলাপর্যায়ে ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে। বৃত্তি পরীক্ষার কেন্দ্র ছিল ৬১১টি।