ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিরাময় সম্ভব
মুক্ত হওয়া ভুক্তভোগীর দাবি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব। এজন্য যে কোনো ডায়াবেটিস রোগী প্রতিদিন মাত্র আড়াই ঘণ্টা সময় শরীরের পেছনে ব্যয় করে সারাজীবন ডায়াবেটিস মুক্ত থাকতে পারবেন।
এমনই এক ব্যক্তি নিজে প্রাকৃতিকভাবে ডায়াবেটিসমুক্ত হয়ে উদ্ভাবন করেছেন প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিরাময়ের ফর্মুলা।
রাজধানীর যাত্রাবাড়ীর বাসিন্দা মো: আজিজুর রহমান মিন্টু গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিরাময়ের ফর্মুলা তুলে ধরেন।
তিনি বলেন, ২০১৭ সালে তার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে। প্রাথমিক পর্যায়ে কয়েক বছর শরীর চর্চা ও খাদ্যাভ্যাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন। কিন্তু সময়ের ব্যবধানে শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে থাকে। এক পর্যায়ে শুধু নিয়ন্ত্রণ নয়, কী উপায়ে ডায়াবেটিস নিরাময় করা যায়, তা নিয়ে সাধনা করতে থাকি। প্রতিদিন একঘণ্টা হাঁটা এবং নিয়ম করে প্রাকৃতিক খাবার খেয়ে এক বছরের মধ্যে ডায়াবেটিস মুক্ত হয়েছি।
প্রাকৃতিক খাবার হিসেবে তিনি বেছে নেন- মেথি, মৌরি, জোয়ান, কালিজিরা, আদা, তেজপাতা,দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোল মরিচ, হলুদ, মধু ইত্যাদি।
এই খাবারগুলো বিভিন্ন ধাপে রুটিন করে খেয়েছেন।
তিনি বলেন, যাদের ডায়াবেটিস- খাওয়ার পর সুগার লেভেল ১৮ এর নিচে থাকে তারা একভাবে এবং যাদের খাবার পরে সুগার লেভেল ২৫ এর উপরে থাকে তাদের আরেক ধাপে এই প্রাকৃতিক খাবারগুলো খেতে হবে।
এ ছাড়া যারা ডায়াবেটিস আক্রান্ত নন, তারাও এই প্রাকৃতিক খাবার খেয়ে সারাজীবন ডায়াবেটিস মুক্ত থাকতে পারবেন। ওষুধ সেবন করে নিয়ন্ত্রণ না করে শুধুমাত্র প্রাকৃতিক খাবার খেয়ে এবং সঠিক জীবনযাত্রার মাধ্যমে ডায়াবেটিস নিরাময় করে যে কেউ সারাজীবন সুস্থ থাকতে পারবেন।
যে কোনো ব্যক্তি বা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি এই বিষয়ে তার পরামর্শ বা সাহায্য নিতে পারবেন।