বড়াইগ্রামে ২১তম লালন স্মরণ উৎসব

Printed Edition

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে ২১তম লালন স্মরণ উৎসব ও কৃতী শিষ্য স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বনপাড়া ডিগ্রি কলেজ চত্বরে রূপরেখা লালন একাডেমির আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় উৎসবের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল আজিজ।

রূপরেখা লালন একাডেমির সভাপতি সরদার সুলতান আহমেদের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। একাডেমির সম্পাদক শাহাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা জাসাসের আহ্বায়ক মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।