ই ন্দো নে শি য়া র রূ প ক থা
সাগরকন্যার অ্যাডভেঞ্চার
ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
Printed Edition
(গত দিনের পর)
মেরিন্তারা বলে, হে প্রজ্ঞাময়ী আন্দ্রারিণী, আমি তোমার সাহায্য চাই।’
‘আমি জানি রাজকন্যা কেন তুমি এসেছ’, জল-ডাইনি তার লতানো একটি বাহু ঘুরিয়ে পাশে থাকা একটি ক্রিস্টাল গোলকের দিকে ইশারা করে। ‘ওই যে চেয়ে দেখো ওই দিকে।’
কিছুটা দূরে গুহার আরেক কোণে ক্রিস্টাল গোলকটি রাখা। গোলকের গায়ে এখন ভেসে উঠছে বালুকাবেলায় রাজকুমার ও মেরিন্তারার যুগলবন্দী ছবি। মেরিন্তারা মিষ্টি সুরেলা কণ্ঠে অচেতন রাজকুমারকে গান শুনাচ্ছে।
ক্রিস্টাল গোলকের উপর চলচ্চিত্রের মতো চলমান নিজের ও রাজকুমারের ছবি দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায় মেরিন্তারা।
জল-ডাইনি বলে, ‘তুমি তোমার বাবার রাজ্যের নিয়ম ভেঙে রাজকুমারকে উদ্ধার করেছ। একই নিয়ম ভেঙে তুমি আমার কাছে এসেছ আমার সাহায্য নিতে। কারণ, তুমি ডাঙায় যেতে চাও, সেই রাজকুমারের সাথে দেখা করতে চাও। তাকে ভালোবাসা নিবেদন করতে চাও। কোনো জলপরী তো জলের রাজ্য ছেড়ে ডাঙার রাজ্যে যেতে পারে না মেরিন্তারা।
- (চলবে)