সোমালিয়া উপকূলে তেলের ট্যাংকার ছিনতাই ১৭ নাবিক পণবন্দী

Printed Edition

বিবিসি

সোমালিয়া উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে জলদস্যুরা। একাধিক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বুধবার গভীর রাতে ‘অনার ২৫’ নামে জাহাজটিতে ছয়জন সশস্ত্র জলদস্যু হানা দেয়। ঘটনার সময় জাহাজটি উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। বর্তমানে জাহাজে থাকা ১৭ জন নাবিক জলদস্যুদের হাতে পণবন্দী অবস্থায় রয়েছেন।

এক সময় ভারত মহাসাগরের এই অঞ্চলটি জলদস্যুতার জন্য বিশ্বজুড়ে কুখ্যাত ছিল। বিগত তিন বছর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবারো সেখানে জলদস্যুদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।