সাহিত্য সংস্কৃতিকেন্দ্রের অমর একুশে আলোচনা সভা অনুষ্ঠিত
Printed Edition
অমর একুশে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্য সংস্কৃতিকেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংস্কৃতিকেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। এসএসকের সেক্রেটারি আল্লামা ইকবালের উপস্থাপনায় ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোন পরিচালক আমিনুর রহমান। উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতিকেন্দ্রের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, এম এ তাওহিদ ও নির্বাহী সদস্যবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন মহানগর শিল্পীগোষ্ঠী। বিজ্ঞপ্তি।