জাতির অভিভাবক হিসেবে বেগম জিয়াকে দরকার : ড. আসাদুজ্জামান রিপন

Printed Edition
bangla-3
লৌহজংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান : নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

বিএনপি চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আল্লাহর কাছে সবাই সাহায্য প্রার্থনা করি, তিনি যেন তাকে শেফা দান করেন। কারণ বেগম জিয়া আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস হিসেবে অবদান রেখে চলেছেন। তিনি এমন একজন মহিয়সী নারী যিনি সারা জীবন দেশের জন্য সংগ্রাম করে গেছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও টঙ্গিবাড়ী থানা বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।