দেশ বাঁচাতে জরুরি রাজনৈতিক সংস্কার আহ্বান রুহানির

Printed Edition

আনাদোলু

চলমান যুদ্ধের মধ্যে দেশ ও রাজনৈতিক ব্যবস্থাকে রা করতে জরুরি ও সুদূরপ্রসারী রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার তিনি বলেন, শত্রুদের পরিকল্পনা নস্যাৎ করতে এ ধরনের পদপে নেওয়া প্রয়োজন।

সঙ্ঘাত চালিয়ে যাওয়া বা শেষ করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে আহ্বান জানিয়েছেন রুহানি। একইসাথে আইনি কাঠামোর মধ্যে থেকে একটি সিদ্ধান্ত নেয়ারও তাগিদ দেন তিনি। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, ‘দেশ ও ব্যবস্থাকে রা করার জন্য জরুরি এবং মৌলিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন।’ রুহানি সতর্ক করে জানান যে ইরানি নেতৃত্বের একমাত্র অবশিষ্ট সম্বল হলো জনগণের সমর্থন। তিনি আরো উল্লেখ করেন, সাধারণ মানুষের গুরুতর ােভ ও দাবিদাওয়া রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে পূর্ববর্তী আলোচনার অভিজ্ঞতা থেকে শিা নেয়ার ওপরও জোর দেন তিনি। তিনি জানান, ইরানের ভূখণ্ড থেকে ইউরেনিয়াম সরিয়ে নেয়া এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য কয়েকটি দ্বীপ দখলের যে চেষ্টা শত্রুরা করেছে, তা তাদের আসল উদ্দেশ্যকে উন্মোচিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ল্য করে ড্রোন ও পেণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।