মুলাদীতে ঈগল মার্কা ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শিবিরের প্রচারণা
Printed Edition
বরিশালের মুলাদীতে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের ১১ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঈগল মার্কা প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও নদীপথে ট্রলারে কৃষক-শ্রমিকসহ সাধারণ ভোটারদের মধ্যে এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। শিবিরের কর্মীরা দিনব্যাপী গ্রাম-গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভাও অনুষ্ঠিত হয়। স্থানীয় কয়েকজন ভোটার জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব, মুলাদী উপজেলা শিবিরের সভাপতি হামিম হোসেন, সেক্রেটারি আব্দুল্লাহ ইসলাম সৌরভ, দাওয়া সম্পাদক রাকিব হোসেন, মুলাদী সরকারি কলেজ শিবিরের সভাপতি আহনাফ রহমান ভূঁইয়া, মুলাদী পৌরসভা শিবিরের সভাপতি মো: মান্না ও মুশফিক আমিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। মুলাদী (বরিশাল) সংবাদদাতা।