খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

Printed Edition
Font Photo-1
খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফিং করেন অধ্যাপক ডা: জাহিদ হোসেন : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, আগের মতোই তিনি চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ কথা জানান।

তিনি বলেন, তার অবস্থা স্থিতিশীল আছে। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা তাকে দেয়া হচ্ছে সেই চিকিৎসা তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন।

তার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ তিনি সেটি মেনটেইন করতে পারছেন।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর তিন দিন পর তার ফুসফুসে সংক্রমণ হলে তার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড।

‘আশাবাদী আমরা’

বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে উঠবেন এমন আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, তার সাথে সম্পৃক্ত আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে, তাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেয়া হয়েছে, চিকিৎসা দেয়া যায়নি অথবা দিতে দেয়া হয়নি সেই কারণেই উনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। এবার উনি বেশি সময় পার করছেন।

তারেক-জুবাইদা সার্বনিক তদারক করছেন

ডা: জাহিদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান সবসময় ম্যাডামের চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন এবং পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দ শামিলা রহমান, ভাই শামীম এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা সার্বণিকভাবে আছেন, খোঁজখবর রাখছেন। তারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন।

অধ্যাপক জাহিদ বলেন, এই হাসপাতালে আরো অনেক রোগী চিকিৎসাধীন আছেন। সেই সমস্ত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রাকারী বাহিনী সহযোগিতা করছেন। আমি সবাইকে অনুরোধ করতে চাই, এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত। এই হসপিটালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে। কাজেই আপনারা যারা সেবা গ্রহণ করবেন এবং কোন অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটবে না এবং আমরা কোনো নেতাকর্মী কোনো ধরনের বিঘœ সৃষ্টি করব না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আশা রাখি।