বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে নন পারফর্মিং লোন ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Printed Edition
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ‘নন পারফর্মিং লোন ম্যানেজমেন্ট’ শীর্ষক’ একটি কর্মশালা গত বৃহস্পতিবার ব্যাংকের হেড অফিস ভবনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। কর্মশালায় ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিমুদ্দিন বিশ^াস এনডিসি এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: জসীম উদ্দিনসহ ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।