শীতের ছুটিতে মুক্তা ও রিক্তা

Printed Edition
agdum-4
শীতের ছুটিতে মুক্তা ও রিক্তা

নার্গিস আক্তার

মুক্তা এবং রিক্তা দুই বোন। ওদের পরীক্ষা শেষ। স্কুল বন্ধ। এখন দাদু বাড়ি যাবে। প্রতি বছর স্কুল ছুটি হলে ডিসেম্বর মাসে দাদু বাড়ি যায়। এবারো ওরা ওর আব্বুর সাথে দাদু বাড়ি রওনা হলো। দাদু বাড়ি পল্লী গাঁয়ের মনোরম দৃশ্য দেখবে ।

যেখানে ভোরের শীত কুয়াশা, শিশিরের বিন্দু কণা ঘাসের গাঁয়ে মুক্তার দানার মতো দেখায়। খেজুর গাছ পুকুর পাড়ে সারি সারি। ঘুম থেকে উঠে দাদুর হাতের দুধ চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা এবং রসের ফিন্নি দেখে এবং তৃপ্তিসহকারে খেয়ে থাকে। নাতিরা খুশি মনে খায় এবং আনন্দে গান গায়। দুই তিন দিন দাদু বাড়ি আনন্দ ফুর্তিতে কাটে। অবশেষে বাসায় গিয়ে শহরের পরিবেশে বন্দী খাঁচার মধ্যে আবদ্ধ জীবন পুনরায় শুরু হয়। শীত মানে পিঠা খাওয়ার উৎসব। শহরে এলেও তাদের মনে বারবার গাঁয়ের মনোরম দৃশ্য হাজির হয়। হ