খান সারওয়ার মুরশিদের মৃত্যুবার্ষিকী আজ
Printed Edition
শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ। অধ্যাপক মুরশিদ ছিলেন জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সাংস্কৃতিক পরিচয় নির্মাণের সাথে সম্পৃক্ত এক অনন্য প্রতিভা। ভাষা আন্দোলন, ছয় দফা ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রেরণা জুগিয়েছেন তিনি। খান সারওয়ার মুরশিদ মুজিবনগর সরকারের উপদেষ্টা, মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী সময়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পোল্যান্ড ও হাঙ্গেরিতে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
আজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়ার আয়োজনের পাশাপাশি দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হবে। মরহুমের পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবাইকে এ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।