মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত এনসিপির
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর কবরস্থানে সমাহিত তিন জুলাই শহীদের কবর জিয়ারত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা শাখা।
গত মঙ্গলবার আয়োজিত কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় নেতারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রেরণার উৎস। তাদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কবর জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলিম, সদস্য সচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, মুন্সীগঞ্জ সদর উপজেলা যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ জসিম সরকার, জাতীয় যুব শক্তি মুন্সীগঞ্জ সদর শাখার সদস্য সচিব রুবেল সরকার, জাতীয় ছাত্র শক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নোমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।