ত্রয়োদশ সংসদ নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা যাচাইয়ে ১০ কর্তা নিয়োগ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন তালিকা যাচাইয়ে ১০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ-সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি গতকাল জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থিতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১ অনুসারে নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থিতার সমর্থনসূচক তালিকা দৈবচয়নের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীরা যে সমস্ত নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের প্রতিটির জন্য ১০টি সংখ্যা চিহ্নিত করার লক্ষ্যে (ক্রমিক ১ থেকে ১ শতাংশের মধ্যবর্তী যেকোনো ১০টি সংখ্যা) প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এ বিষয়ে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের আগেই প্রাপ্ত সংখ্যার বিপরীতে উল্লেখিত তথ্যাদির সত্যতা সরেজমিন যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।