সিভাসুসহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Printed Edition
artho-9
সিভাসুসহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা গতকাল শনিবার বেলা ২টায় সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এর অধীন তিনটি উপকেন্দ্র : ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং পাহাড়তলী কলেজে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

সিভাসুর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

এবার কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

সিভাসু এবং এর অধীন তিনটি উপকেন্দ্রে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সিভাসুর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, এবার সিভাসুসহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৭৮৬ জন। উপস্থিত ছিল ৬ হাজার ১৬৭ জন। উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৮৮ শতাংশ। বিজ্ঞপ্তি।