আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন
Printed Edition
সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হলো অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন। সোমবার হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে এ সিটি স্ক্যান মেশিন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা: শেখ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা: মো: আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংগুলোর মহাপরিচালক অধ্যাপক ডা: নাহিদ ইয়াসমিন এবং আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক স্থপতি মো: আবদুল্লাহ আল হাবিব (সুমন)।
আরো উপস্থিত ছিলেন আদ-দ্বীন হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা: সরদার মো: রেজাউল ইসলাম, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা: মো: শহীদুল ইসলাম, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা: এস এম রেজাউল করিম মারুফ, ইএনটি বিভাগের অধ্যাপক ডা: মো: মাহমুদুল হাসান খান, চক্ষু বিভাগের অধ্যাপক ডা: আরিফ হায়াত খান পাঠান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: রিচমন্ড রোনাল্ড গোমেজ, নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: মো: নুর উদ্দিন ইউসুফ, গাইনি ও অবস বিভাগের অধ্যাপক ডা: শামসুন নাহার, শিশু বিভাগের অধ্যাপক ডা: সাঈদা আনোয়ার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা: মো: আব্দুল মান্নান, রেডিওলজি ও ইমেজিং বিভাগের অধ্যাপক ডা: তাপসী রহমান খান, ডেন্টাল ইউনিটের ডা: আয়েশা আক্তারসহ আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ ও আদ্-দ্বীন হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।