চুয়েটে কিউএসির ১২তম সভা অনুষ্ঠিত
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কোয়ালিটি অ্যাস্যুরেন্স কমিটির (কিউএসি) ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে আইকিউএসি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের মাননীয় ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া মহোদয়। সভায় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) অধ্যাপক ড. মো: রাজু আহমেদ, চুয়েট আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও কিউএসির সদস্যসচিব অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী এবং কম্পট্রোলার মো: শফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি।